হাওরে ফটোসেশন করতে গিয়েছিলেন বিএনপি নেতারা :ওবায়দুল কাদের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হাওরের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা একদিনের জন্য হাওরে ফটোসেশন করতে গিয়েছিলেন, ফিরে এসে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।


শুক্রবার সকালে তিনি শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন,মির্জা ফখরুল অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী কেন হাওর এলাকায় গেলেন না। কিন্তু তাকে তো একটি রুটিন মেইনটেন করে সেখানে যেতে হবে, সেটা তিনি করেছেন এবং যাচ্ছেন। তবে আমার প্রশ্ন আপনাদের নেত্রী খালেদা জিয়া কেন সেখানে গেলেন না। তিনিতো বিরোধী দলে আছেন। তার আর কি কাজ আছে?


তিনি বলেন, হাওর এলাকায় সরকারি দল সার্বক্ষণিক কাজ করছে। তাদের সঙ্গে জনগণের পাশে আমাদের আওয়ামী লীগের এমপি ও স্থানীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।


সেতুমন্ত্রী জানান, হাওরে যাতে এ ধরনের দুর্যোগ আর না আসে, সেজন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।


এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু ও আনোয়ার হোসেন প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top