‘জাসাস’ এর নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষিত।

jasas copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ,বিশিষ্ট শিক্ষাবীদ ড. মামুন আহমেদকে সভাপতি ও জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩০ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার অনুমোদন ক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কমিটি ঘোষনা করেছেন।

কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, সহ-সভাপতি রাহিজা খানম ঝুনু, মনিরুজ্জামান মনির, নুর উদ্দিন আহমেদ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, শায়রুল কবির খান, সালাউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম রিপন, রিজিয়া পারভীন, সালাহ উদ্দিন ভূইয়া শিশির, ওবায়দুর রহমান চন্দন, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, বাদশা বুলবুল, এ্যাড. হান্নান শেলী, জাহিদুল আলম হিটু ও আবুল হাশেম রানা।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাসুম, মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, দ্বীন মোহাম্মদ মন্টু ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজাহার আলী (শিবা সানু) মনোনীত হয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top