শেখ হাসিনার জন্মদিনে নরেন্দ্র মোদীর ফুলেল শুভেচ্ছা

 hm2-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভকামনা করে পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে ভারতীয় দূতাবাস। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছিলেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী এক চিঠিতে কঠিন সময়ে আশার বাতিঘর হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের সাহসিকতাপূর্ণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখেন, আপনার সক্ষম দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন থেকে নিরাপত্তা, সকল ক্ষেত্রে দ্রুত অগ্রগতি এবং সকল জনগণকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top