শেখ হাসিনার ত্রান তহবিলে ইসলামী ব্যাংকের ১৫ কোটি টাকা দান

islamib copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অতি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে তার কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে একথা বলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top