শেখ হাসিনা ভদ্র ভাষায় কথা বলতে জানেন নাঃ বেগম খালেদা জিয়া

narikz copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শেখ হাসিনা সাধারনত ভদ্র ভাষায় কথা বলতে পারেন না, ভদ্র আচরণও করতে পারেন না। তিনি এমন অশ্লীল ভাষা ব্যবহার করেন যা সবার জন্য অত্যন্ত লজ্জার।’

মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের কাজে মেয়েদের প্রথম উদ্ভুদ্ধ করে পথে নামিয়েছেন শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমান। এর আগে মহিলারা যে রাস্তায় বেরিয়ে ট্রাফিকের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করতে পারবে তা হয়তো অনেকে চিন্তাও করেননি।’

খালেদা জিয়া বলেন, ‘শহীদ জিয়ার সাথে খাল কাটা কর্মসূচিতে কোদাল হাতে নিয়ে মহিলারাও অংশ নিয়েছিলেন। সাংবাদিকতায় মহিলাদের আরো বেশি আশা উচিৎ।’

তিনি দাবি করেন, আজ মহিলারা কোথাও নিরাপদ নয়, শিশুরাও চরম ভাবে নির্যাতিত। পুলিশ দ্বারা নারী নির্যাতন অনেক দুঃখজনক।কোনো বিচার হয় না বলেই এরা নির্ভয়ে এসব নোংরা কাজ করে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top