ছাত্রলীগের ঘেরাও নাটকঃখালেদা জিয়ার বাড়ীর সামনে বিপুলসংখ্যক পুলিশ ???

kzhomeক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন মিছিল করবে আজ।

তাদের এই কর্মসূচি ঘিরে মঙ্গলবার সকাল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।অবশ্য এ ধরনের সাজানো বিক্ষোভ এবং নরাপত্তার অজুহাতে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ কাটা এই সরকারের জন্য নতুন কোনো ঘটনা

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন এই অভিযোগে ক্ষমতাসীনরা তার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।

খালেদা জিয়া ওই সমাবেশে বলেন, ‘আজকে বলা হয় এতো লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ তিনি আরো বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধো হত না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top