মহান বিজয় দিবসে রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত

bnprally1ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষ্যে  বিএনপির বিশাল বিজয় র‌্যালি রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়।

এদিকে বিজয়র‌্যালিতে যোগ দিতে দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিজয় র‌্যালির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মো. শাহজাহান সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিজয় র‌্যালিতে অংশ নেন।

bnprallyর‌্যালিটি মালিবাগ ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।

উদ্বোধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিজয়ের ৪৪ বছর পরও দেশের মানুষ অধিকারের জন্য লড়ছে। দেশে আজও গণতন্ত্র নেই। দেশে এখনও গুম হয়। তিনি বিজয় দিবসে দলের নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

বুধবার বিকেল ৩টায় বিজয় র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি রাজধানীর মালিবাগে গিয়ে শেষ হয়। র‌্যালিটির অগ্রভাগে দলের নারী নেত্রীদের বিজয়ের সাজে সারিবদ্ধভাবে অবস্থান নিতে দেখা গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top