মধ্যবর্তি নির্বাচনের সম্ভাবনা জিরোঃ মোশতাকের শপথ গ্রহন পরিচালনাকারী এইচটি ইমাম

ht-imamক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এই মুহূর্তে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে লন্ডনে মন্তব্য করেছেন, ১৫ই আগস্ট'৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমদের শপথ গ্রহন পরিচালনাকারী আমলা এবং হালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

সম্প্রতি কেন্দ্রীয় লন্ডনের মিলেনিয়াম গ্লেষ্টার হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাংলা মিডিয়া সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাউস অব লর্ডস-এ বাংলাদেশ বিষয়ক সেমিনার শেষে এ বিষয়ে ব্রিফিং করতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা বড় আকারের একটি জিরো। আমাদের একটি কার্যকর সংসদ ও এই সংসদে সক্রিয় একটি বিরোধী দল রয়েছে। কাজেই এ ধরনের নির্বাচনের প্রশ্ন এখন অবান্তর। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top