আইইবি’র নির্বাচনে বিএনপিপন্থীদের উপর ছাত্রলীগের হামলা, কেন্দ্র দখল

iebক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) নির্বাচনে বিএনপিপন্থী প্রকৌশলীদেরকে মারধর করে কেন্দ্র দখল করে নিয়েছে ছাত্রলীগ।

আইইবি চত্বর থেকে বিএনপিপন্থী প্রকৌশীদেরকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্র এখন সম্পূর্ণ তাদের দখলে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয় ।

সকাল থেকে আইইবি চত্বরে ভোটারের চেয়ে ছাত্রলীগের নেতাকর্মীই বেশি দেখা যায়। তারা বিভিন্ন সময় মিছিলের মাধ্যমে বিএনপিপন্থী প্রকৌশলীদের উপর হামলা চালায় ও বুথ দখল করে।

বিএনপিপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ মোহসিন আলী অভিযোগ করে বলেন, ভোটারদের নানানভাবে ভয়-ভীতি দেখিয়ে ও মারধর করেছে আওয়ামীলীগ পন্থীরা। আমাদের সমর্থকদের আইইবি চত্বরে যেতে দিচ্ছে না ।

তবে নির্বাচন কমিশনার এসব অভিযোগ নাকচ করে বলেন, নির্বাচনে এমন ছোটখাট কিছু ঘটনা ঘটেই। বাহিরে কিছু সমস্যা হলেও ভেতরে সব ঠিক আছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top