আবার বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী রোমানা

romanaদৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ মডেল ও অভিনয়শিল্পী রোমানা খান আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। পাত্র এলিন রহমান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ব্যবসায়ী।

বৃহস্পতিবার ( ৬ আগস্ট) তাঁদের গায়ে হলুদ ও শুক্রবার (৭ আগস্ট) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস ও মডেল মিলা হোসেন।

এদিকে ভিন্নদেশে বিয়ে হলেও তাঁদের আয়োজনের বেশিরভাগ তৈজসপত্র বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে। আর রোমানার গয়না বানানো হয়েছে ঢাকায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। উল্লেখ্য, এটা রোমানার তৃতীয় বিয়ে।

এর আগে তিনি প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন।

পরে আবার ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন। বছর খানেক আগে তিনি আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। আর এটি এলিনের দ্বিতীয় বিয়ে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top