নায়করাজ রাজ্জাক গুরুতর অসুস্থঃ আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন

razzak2বাংলা ছায়াছবির কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে শ্বাসকষ্ট জনিত গুরুতর অসুস্থতায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রোববার রাতে তার বড় ছেলে বাপ্পারাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি তার বাবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাপ্পারাজ জানান, শনিবার তার বাবার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *