ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী এন্জেলা মার্কেল, শেখ হাসিনা ৪৭ম থেকে ৫৯তম স্থানে

foborsবরাবরের মতো বিশ্বের ক্ষমতাধর একশ’ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জার্মানীর চ্যান্সেলর অ্যান্জেলা মার্কেল।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার হয়েছেন ৫৯তম ক্ষমতাধর নারী। অবশ্য গতবার তার অবস্থান ছিল ৪৭তম।

 

ফোর্বসের ওয়েবসাইটে এক প্রতিবেদনেমঙ্গলবার তালিকাটি প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ফোর্বসের তালিকায় বিগত ১২ বছরে এবার নিয়ে ১০ বার জায়গা করে নিলেন এ্যাঞ্জেলা মার্কেল। দশ বারের মধ্যে ৯ বারই তিনি প্রথম স্থান দখল করেছেন।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী সিনেটর হিলারি ক্লিনটন যিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন। ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবার নতুন মুখ রয়েছে ১৯টি। এই তালিকায় শেখ হাসিনা অবস্থান করছেন ৫৯তম আসনে।

 

হাসিনার পরিচিতি-তে ফোর্বস লিখেছে, ‘১৯৮১ সাল থেকে তিনি (শেখ হাসিনা) ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান নেতা হিসেবে আছেন। তার বাবা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। যিনি ১৯৭৫ সালে গুপ্তহত্যার শিকার হন।’ ফোর্বস আরও লিখেছে, ‘পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার সময় করা  একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে জাতিসংঘের বাধা থাকা সত্ত্বেও ডিসেম্বরে (২০১৪) ফাঁসিতে ঝুলায় হাসিনা সরকার।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top