জামায়াত নিষিদ্ধে শিগগিরই মন্ত্রিসভায় বিল: আইনমন্ত্রী আনিসুল হক

lawmজামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে শিগগিরই মন্ত্রিসভায় বিল উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রিসভায় পাস হওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে 'দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া' শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

 

সেমিনার শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর মতো একটি সংগঠন যাকে আদালত ক্রিমিনাল সংগঠন বলেছেন, তার বিচার পুরোপুরি থমকে আছে। এ ব্যাপারে আপনি কী বলবেন?

 

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে যে, এটা এখন কেবিনেট ডিভিশনে দেওয়া আছে। আপনারা একটু অপেক্ষা করেন, আমি এটুকু বলতে পারি, এটা খুব শিগগিরই মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করা হবে এবং এটার অনুমোদন চাওয়া হবে।’

 

এর আগে বাংলাদেশ আরবিট্রেশন সেন্টার ও রাজা অ্যান্ড টান সিংগাপুর এলএলপির উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা কয়েকটি প্রধান আইন সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধত্তি অন্তর্ভুক্ত করার তাগিদ দেন।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *