Month: March 2015
-

নিশা দেশাইয়ের সাথে বৈঠক করলেন বিএনপি নেতা ওসমান ফারুখ
বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে বিএনপির পক্ষে দলটির জ্যেষ্ঠ রাজনীতিক সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এশীয় (দক্ষিণ এবং কেন্দ্রীয়) বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় তিনি একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বৈঠকের সত্যতা স্বীকার করেন। কী কী বিষয়ে কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে…
-

শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র,ইইউ সহ ১৬টি দেশের রাষ্ট্রদূতের যৌথ চিঠি
ঢাকায় কর্মরত ১৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যৌথ চিঠি দিয়েছেন। দেশের চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে উত্তেজনাপূর্ণ ভাষা ও সহিংসতা পরিহার করতে বলা হয়েছে এছাড়া চিঠিতে এতে চলমান সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৬ কূটনীতিক ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ…
-

সংসদে শেখ হাসিনাঃ কারাগারকেই নিরাপদ মনে করেন খালেদা জিয়া
কারাগারকেই নিরাপদ জায়গা মনে করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এ জন্য তিনি আদালতে হাজিরা না দিয়ে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে চান। জাতীয় সংসদ ভবনে বুধবার বিকালে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘তিনি (খালেদা) নিজের…
-

তারেক রহমানের বক্তব্য প্রচারঃএকুশে টিভির সাংবাদিক ড. কনক সারওয়ার পাঁচদিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহিতার মামলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ড. কনক সারওয়ারকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন। মামলা সুষ্ঠু তদন্তের জন্য তেজগাঁও থানার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাজধানীর শাহবাগ থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কনক সারওয়ারকে মহানগর গোয়েন্দা…
-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী উদ্বিগ্ন: মোদীকে এখন বাংলাদেশে না আসার পরামর্শ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতার লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে না আসারও আহ্বান জানান। বুধবার দুপুরে অবস্থান কর্মসূচির ৩৬ তম দিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অভিজিৎ রায় হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, কঠোর নিারপত্তার মধ্যে অভিজিৎ খুন…
-

স্মরনঃআরাফাত রহমান কোকো,একজন স্বল্পভাষী ভালো মানুষের প্রতিকৃতি
ছুটির সকালে আলস্য করে একটু দেরীতেই ঘুম থেকে উঠি। কিন্তু সেদিন মোবাইলটা এক ঘেয়ে ভাবে বেজেই চলছিলো। আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় একজন জানালেন কোকোভাই আর নেই। চিরদিনের মতো আমরা তাকে হারিয়েছি। ঘুম ভেঙ্গেই এমন একটি খবর শুনবো কখনো ভাবিনি ।ঠিক যেন বিশ্বাস হচ্ছিলোনা। হতব্হিবল হয়ে বেশ কিছুক্ষন বসে থাকলাম। এরপর তাৎক্ষনিক কর্তব্য স্থির করতে…
-

আজ আরাফাত রহমান কোকোর চেহলাম
আজ বুধবার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সকাল থেকে সারা দিন পবিত্র কোরআন খানি এবং ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে। বাদ আছর বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। এমনিভাবে সারাদেশ ব্যাপী…
-

বেগম খালেদা জিয়ার সঙ্গে বার্নিকেট সহ ১৬টি দেশের দূতদের নাটকীয় বৈঠক: দলগুলোকে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে
অনেকটা নাটকীয়ভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ ১৬ দেশের কূটনীতিক। দু’মাস ধরে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ সাবেক এই সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক চলে প্রায় দু’ঘণ্টা। এ সময় তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, মানবাধিকার ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠক শেষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ…
-

বেগম খালেদা জিয়াকে গ্রেফতারে সংকট আরও ঘনিভূত হবে : ক্রাইসিস গ্রুপ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে বাংলাদেশের রাজনৈতিক সংকট গুরুতর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। বিদ্যমান ও সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি নিয়ে সোমবার প্রকাশিত সংস্থাটির মাসিক বুলেটিনে এভাবে সতর্ক করে দেওয়া হয়। এতে ফেব্রুয়ারি মাসের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। বিশ্বজুড়ে সংঘাত বন্ধের সঙ্গে যুক্ত সংস্থাটির…
-

‘নিরাপত্তা ও ফিরে আসার নিশ্চয়তা পেলে কাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া’: খন্দকার মাহবুব হোসেন
বিএনপি চেয়াপারসনের আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ও গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফিরে আসার আশ্বাস পেলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দেবেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।…