আজ আরাফাত রহমান কোকোর চেহলাম

kokoআজ বুধবার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠিত হবে। 
 
এ উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে  সকাল থেকে সারা দিন পবিত্র কোরআন খানি এবং ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে।

 

বাদ আছর বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। এমনিভাবে সারাদেশ ব্যাপী চেহলাম অনুষ্ঠিত হবে।

 
 বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর আন্তার শান্তির কামনায় জন্য দল এবং ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

 

আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। ২৭ জানুয়ারি তাঁর মৃতদেহ দেশে আনা হয়। ওই দিনই বায়তুল মোকাররমে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। 

Share this post

scroll to top