মির্জা ফখরুল,রিজভী আহমেদ এবং মোসাদ্দেক ফালুর জামিন নামঞ্জুর

bnpleadersবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নামঞ্জুর করেছে মহানগর দায়রা আদালত।

 

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের পৃথক পাঁচ মামলায় আসামিপক্ষের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রবিবার সকালে এ আদেশ দেন। মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় ২ মামলায়, মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মিরপুর থানায় এবং রুহুল কবির রিজভীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুই মামলায় তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন।

 

গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

গত ৩০ জানুয়ারি রাত পৌনে তিনটার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‍্যাব সদস্যরা আটক করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে। আটকের পর যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

আর গত ১ ফেব্রুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top