টানা রিমান্ডের প্রচন্ড নির্যাতনে মান্না গুরুতর অসুস্থঃ ঢাকা মেডিকেলে ভর্তি

manna4টানা রিমান্ডে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গুরুতর  অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।গ্রেফতারের সময় সম্পূর্ন সুস্থ জনাব মান্নাকে দুই দফা মোট ২০ দিনের রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে তার আত্মীয়স্বজ্জনরা মনে  করছেন।

 

মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢামেকে নেয়া হয়। ঢামেক সূত্রে জানা গেছে, তাকে ইসিজি করানো হতে পারে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ১ম দফার ১০ দিনের রিমান্ড শেষ হওয়ার পর গত শনিবার মাহমুদুর রহমান মান্নাকে ফের ১০ দিনের রিমান্ডে দেন আদালত। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় করা একটি মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top