দেশনেত্রীকে অবরুদ্ধ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেফতার করায় কানাডা বিএনপির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন

canadabnpflagবিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্লজ্জ ভাবে অবরুদ্ধ করে রাখা এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায় ভাবে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)কানাডা শাখা।

 

কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সল আহমেদ চোধুরী সাক্ষ্যরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশের গনতন্ত্র এবং মানবাধিকার আজ বিপন্ন,স্বৈরাচারী শেখ হাসিনার বাকশালী সরকারের স্টিম রোলারে পিস্ট হয়ে জাতি আজ দিশাহারা।

 

তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এই সরকার বিরোধী গন আন্দোলন শুরু হয়েছে ৫ জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবস থেকে।এই প্রবল গন আন্দোলন ভিত হয়েই এই অবৈধ সরকার আজ লজ্জাহীন ভাবে আমাদের প্রানপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে এবং আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে অনিয়তান্ত্রীক ভাবে গ্রেফতার করেছে।

 

আমরা এই ঘটনার তীব্র নিন্দাবাদ এবং ধিক্কার জানাই।

 

এই অগনতান্ত্রীক কর্মকান্ডে আমাদের গনতন্ত্র ও ভোটের অধিকার  পুনরুদ্ধারের আন্দোলন স্থিমিত হবেনা বরং আরও বেগবান হবে।

 

বাংলাদেশ জিন্দাবাদ

 

বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ,

 

শহীদ জিয়া অমর হউক। 

 

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top