শহীদুল হক হচ্ছেন পুলিশের নয়া আইজিঃ বেনজির আহমেদ হচ্ছেন র‍্যাব মহাপরিচালক

105360_1পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হচ্ছেন বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) একেএম শহীদুল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আর এ বিষয়ে আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও সূত্র নিশ্চিত করেছেন।জনাব একেএম শহীদুল হক অত্যন্ত আস্থাভাজন এবং কাছের লোক হিসাবে পুলিশ প্রধানের দ্বায়িত্ব পেতে যাচ্ছন।

এদিকে বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকারের মেয়াদা শেষ হচ্ছে আগামীকাল ৩১ ডিসেম্বর। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এরপর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।


এছাড়াও পুলিশের আরো বেশ কয়েকটি বড় পদে রদবদল আসছে বলে জানা গেছে।সূত্র আরো জানায়, আগামীকাল র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদও শেষ হচ্ছে। তার দায়িত্বে আসছেন সরকারের অন্যতম কাছের মানুষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার বেনজীর আহমেদ। আর ডিএমপি কমিশনার হচ্ছেন বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top