সুন্দরবনে তেলভর্তি ট্যাঙ্কারডুবির ঘটনা ইচ্ছাকৃতঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

2qtbb91s-e1406213833322সুন্দরবনের মধ্যে তেলবাহী ট্যাঙ্কারডুবির পর নৌমন্ত্রীর বক্তব্যের জেরে  সন্দেহ পোষণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বক্তব্য থেকে বোঝা যায় এই ঘটনায় মন্ত্রণালয়ের কতটা অবহেলা, উদাসীনতা রয়েছে। কিছুটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় অবিলম্বে তদন্ত সাপেক্ষে এই দুর্ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন তিনি।

sundarban1সরকার সুন্দরবনকে ধ্বংস করতে চায় এই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সুন্দরবনকে নিঃশেষ করার চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই সুন্দরবনের পাশে রামপালে ভারতীয় বিষাক্ত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে। সরকার পরিকল্পিতভাবে শ্যালা নদীতে ফার্নেস অয়েল ভর্তি অবৈধ ট্যাঙ্কার ডুবিয়ে দিয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top