আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে তবে মুক্তিযোদ্ধাদের দল নয়ঃ দেশ নায়ক তারেক রহমান

TR-pic-Londonবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামী লীগের লালসালু। এই লালসালুকে ঘিরে থাকা ভণ্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দেয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় রাজাকার।’

তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে তবে মুক্তিযোদ্ধাদের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি।’

Tarique-Rahman৪৪তম বিজয় দিবস উপলক্ষে  গতকাল সোমবার ইস্ট লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপির আটদিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরো বক্তৃতা দেন বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মীর নাসিরউদ্দীন , বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান প্রমুখ সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top