আজ রোববার সারাদেশে ইসলামী ছাত্রসেনার অর্ধদিবস হরতাল

index5বিশিষ্ট  ইসলামী চিন্তাবিদ এবং টেলিভিশন ব্যক্তিত্ব মাওলানা শায়খ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সারা দেশে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর ফকিরেরপুলের কালভার্ট সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম চিশতী এ কর্মসূচির ঘোষণা দেন। নুরুল ইসলাম চিশতী প্রথম সংবাদ মাধ্যমকে বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সকাল-সন্ধ্যা হরতালের পূর্বঘোষিত কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।

এছাড়া্ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মতিন) হরতালে সমর্থন জানিয়েছে। নুরুল ইসলাম ফারুকী ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলমী ফ্রন্টের কেন্দ্রীয় অর্থসচিব এম এ মতিন, সহ-অর্থসচিব আবদুল হাকিম, ইসলমী ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক এম জে সিদ্দিকী প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top