আগামী মাসে বিন্দুর বিয়ে

1407845408ঈদ মানেই লাক্স তারকা বিন্দুর সরব উপস্থিতি। কিন্তু এবারের ঈদে একেবারেই দেখা যায়নি তাকে। বিগত কয়েক ঈদের অনুষ্ঠানমালা ঘেটে দেখা গেল, বিন্দুর শুধু সরব উপস্থিতিই ছিল না, তিনি সর্বাধিক প্রচারিত নাটকের অভিনেত্রী ছিলেন।

এবারের ঈদে তাকে হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা গেছে। বিভিন্ন নির্মাতা তার সঙ্গে যোগাযোগ করলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। এ বিষয়ে অনুসন্ধান করলে জানা গেল, সামনের মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। আর সে জন্যই আপাতত অভিনয়কে ‘না’ বলে বসে আছেন জনপ্রিয় এ অভিনেত্রী।



এসব বিষয়ে বিন্দু বলেন, ‘পরিবার থেকে পাত্র পছন্দ করা হয়েছে। বিয়ের দিনক্ষণ ঠিক হলে ঘটা করে সবাইকে সুখবরটা জানিয়ে দেব। বিয়ে একটি পবিত্র বিষয়। আমি এ নিয়ে কোনো লুকোচুরি করতে চাই না।’



তিনি আরও বলেন, ‘বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। এই মুহূর্তে পরিবারকে সময় দেয়া খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি আগেই বলেছি, বিয়ের পর স্বাভাবিক জীবনযাপন করব। শুটিংয়ের এত চাপ সামলে ভালোভাবে সংসার করা তো সম্ভব না।’



অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই এখন আমার কাছে কাজের খবর চান। কিন্তু যেহেতু নাটক করছি না, তাই এ সংক্রান্ত খবর আপাতত নেই। সবার সঙ্গে যোগাযোগটা ইদানিং কমে গেছে। এ কারণে কেউ যেন আমাকে ভুল না বোঝেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top