ঈদের পূর্ব মুহূর্তে বহিষ্কার হলেন জাতীয় পার্টির নেতা সোলায়মান শেঠ

184991_205750236109051_1406658_nজাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল রোববার দুপুরে বিষয়টি দৈনিক প্রথম বাংলাদেশ  কে নিশ্চিত করেছেন।

দলীয় শঙ্খলা ভঙের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

সোলায়মান শেঠ চট্টগ্রাম মহানগরী জাতীয় পার্টির সভাপতি এবং ত্যাগী নেতা।জনাব সোলায়মান ,জাতীয় পার্টি চেয়ারম্যান জনার এরশাদের অত্যন্ত ঘনিষ্ট বলে জানা গেছে।সম্প্রতি তিনি পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে প্রতিহত করার ঘোষণা দেন এবং তার কুশপুত্তলিকা পোড়ান। এই অপরাধেই তাকে বহিষ্কার করা হয়েছে  বলে জানান আহমেদ জুয়েল।

Share this post

scroll to top