মন্ত্রীত্ব রক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চাইছে ইনুঃরিজভী আহমেদ

Untitled-22-e1404714205633 ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্ত্রীত্ব রক্ষা ও প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বেগম খালেদা জিয়াকে হত্যার কথা বলেছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘হাসানুল হক ইনু নিজের মন্ত্রীত্ব রক্ষা ও প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বেগম খালেদা জিয়াকে হত্যা করার কথা বলেছেন। রাজনীতিবিদরা কসাইবিদে পরিণত হয়েছে। এ কারণে মানসিকভাবে ভারসাম্যহীন হয়েই হাসানুল হক ইনু বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরে দেয়ার কথা বলছেন।’

সোমবার নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী আহমেদ।

ইনু এবং তার দলের অতীত কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘৭২-৭৩ সালে হাসানুল হক ইনু গণবাহিনী তৈরি করে মানুষ হত্যা করেছেন। এই কথা যখন জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে উঠে এসেছে ঠিক তখন তিনি নিজের মন্ত্রীত্ব রক্ষা করতেই বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার কথা বলেছেন।’

৭২-৭৩ সালের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘হাসানুল হক ইনু ৭২ সালের গণতন্ত্র ও মানুষ হত্যার অন্যতম নেতা ছিলেন। আর এখন গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছেন। তিনি এখন সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়েছেন।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top