শনিবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

khaleda_mwn-300x236একদলীয় নির্বাচনের ফসল বর্তমান আওয়ামী সরকারের  বিরুদ্ধে আন্দোলনের পক্ষে জনসমর্থন আদায়ে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

বগুড়ায় পৌঁছে শহরের সাকির্ট হাউজে রাত যাপন করবেন খালেদা জিয়া। পরদিন দুপুরে গাড়িবহর নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।

 

আগামী রোববার বিকালে জয়পুরহাট শহরের আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতা রাখবেন তিনি। সেখানে তিনি গত ৫ জানুয়ারির পাতানো নির্বাচন ঠেকানোর আন্দোলনে নিহত ও আহতদের সমবেদনা জানাবেন।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top