বিএনপি নেত্রী সেলিমা রহমানের স্বামীর ইন্তেকাল

image_85228_0_10589_77696বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের স্বামী  প্রকৌশলী  এম মুজিবুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি….রাজেউন।

শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজধানী উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

খবর পেয়ে রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা হাসপাতালে ছুটে যান।

মুজিবুর রহমানের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top