সিলেট ও বি.বাড়ীয়ার নেতাদের সঙ্গে মত বিনিময় করলেন বেগম খালেদা জিয়া

image_86570_0দল গোছানোর প্রক্রিয়ায় এবার সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদীর লুনা, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গফফার, সিলেট সদর উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সদর থানা  সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, পৌর সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা রফিক সিকদার প্রমুখ উপস্থিত রয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top