তিস্তা অভিমূখে বিএনপির লংমার্চ ২২ এপ্রিল

image_80792_0তিস্তা অভিমুখে ২২এপ্রিল লংমার্চের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবি ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ২২শে এপ্রিল মঙ্গলবার এ লংমার্চ শুরু হয়ে  পরদিন বুধবার ২৩ এপ্রিল বেলা ১১টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার তীরে পৌছে প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি সরকার লংমার্চের বিষয়ে সহযোগিতা করবে। তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী বাধা সৃষ্টি করবে না।’ একই সাথে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের তিন বছরপূর্তিতে এ নেতার ফিরিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার এক প্রতিবাদ সভার ঘোষণাও দিয়েছে দলটি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top