জাতীয় স্কাউট জাম্বুরির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

1396676552.download (11)গাজীপুর কালিয়াকৈরের মৌচাকে আট দিনব্যাপী নবম বাংলাদেশ ও প্রথম সানসো (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশন) স্কাউট জাম্বুরির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী গাজীপুরে এসে পৌঁছান।



স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিম। প্রধানমন্ত্রীর সাথে এসময় মন্ত্রিপরিষদের সদস্য, সচিবরা উপস্থিত ছিলেন।



অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চিফ মো. আবুল কালাম আজাদ ও জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top