গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠকের মাথা ফাটিয়ে দিলো ছাত্রলীগ

image_84711_0গণজাগরণ মঞ্চের সংগঠক শাকিল আহমেদ অরণ্যের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ-যুবলীগের শেখ আসমান, নাসির, রূপকের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। এসময় আবির নামে এক ছাত্রলীগ কর্মী অরণ্যকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।





বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে এ ঘটনা ঘটে।





এ প্রসঙ্গে গণজারগণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার দৈনিক প্রথম বাংলাদেশকে   বলেন, ‘গত ২৬ মার্চ “লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের” অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের টাকা নেয়ার বিরোধীতা করায় ছাত্রলীগ-যুবলীগ গণজাগরণ মঞ্চের উপর ক্ষিপ্ত ছিল। বিগত কয়েকদিন ধরেই তারা মঞ্চের কাজকার্মে বাধা দিচ্ছিল। আজকে তারা গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র তছনছ করার সময় বাধা দিলে ছাত্রলীগের ছেলেরা এসএ অরণ্যের মাথায় লাঠি দিয়ে আঘাত করে।’





পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।





এদিকে অভিযুক্ত আবিরকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তবে ছাত্রলীগ নেতা শেখ আসমান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।





এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top