নোয়াখালীতে গ্রামীণফোন থ্রিজি

images (1)মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন নোয়াখালী থ্রিজি ভিডিও কল ও দ্রুতগতিতে ইন্টারনেট সুবিধা উদ্বোধন সেবা চালু করেছে। জেলা শহরের মাইজদী বাজার এলাকায় গ্রামীণফোন সেন্টারে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দোলা, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান রেজাউল করিম, গ্রামীণফোন সেন্টারের ব্যবস্থাপক রমিজুল ইসলাম, দেওয়ান তৌহিদুল ইসলাম, তৈয়বুর রহমান, জহির উদ্দিন হারুন প্রমুখ। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top