Category: প্রবাস পত্র
-

বিমানে শাজাহান-শামিমা দম্পতির দাপটঃএই লাগেজ সিন্ডিকেটের শক্তির উৎস কি?
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিমানের কুয়েত স্টেশনে এক্সেস ব্যাগেজ চুরির ঘটনায় স্টেশন ম্যানেজারকে রক্ষায় কৌশলী ও দায়সারা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবেদনে অনিয়মের তথ্য উঠে এলেও ব্যাগেজ চুরির জন্য কারা দায়ী তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বরং ‘তদন্তের সীমাবদ্ধতা’র অজুহাতে দায় এড়িয়ে যাওয়া হয়েছে। এ ধরনের দায়িত্বহীন তদন্ত বিমানের আর্থিক ক্ষতি ও বিদেশি স্টেশনগুলোতে দুর্নীতির সংস্কৃতিকে আরও…
-

ডিসেম্বর-জানুয়ারি না আমরা আপনাকে কালকেই চাই:শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে (শেখ হাসিনা) আমরা কালকেই চাই। কোনো স্ট্যান্টবাজি করবেন না। আপনাকে গ্রহণ করার আর কোনো আইনগত সুযোগ নাই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে যে বক্তব্য দিয়েছেন, তার…
-

জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনকালে হয়ে ওঠেন প্রজাতন্ত্রের নীতি-নির্ধারণের কেন্দ্রবিন্দু। জীবন্ত এই কিংবদন্তির চার দশকেরও দীর্ঘ রাজনৈতিক জীবনে সাম্রাজ্যবাদী পশ্চিমা নেতাদের সঙ্গে টক্কর দিয়েছেন সমানে সমানে। গেল ২৮ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় প্রাণ হারালেও আজও…
-

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ:জন এফ ড্যানিলোভিচ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০২৪ সালের আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি—সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত কূটনীতি পার করছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন…
-

ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্যই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: হুথি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি দাবি করেছেন, ফিলিস্তিনের মুক্তির প্রতি সমর্থনের কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হত্যা করেছে। ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সাক্ষাৎকারে আল-বুখাইতি বলেন, ‘খামেনি ছিলেন প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক। তার নেতৃত্ব বিশ্বের বিভিন্ন জাতিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের…
-

আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) ইরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানান তিনি। এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ…
-

তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত: রণধীর জয়সোয়াল
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর ভারত নজর রেখেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এমন কথা জানান। সেখানে রণধীর বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে…
-

এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে…
-

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে তারেক সরকার। জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ’র ১৬টি খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিলে এ ক্যাটাগরির মোট চাহিদার অন্তত…
-

ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা এবং রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টির সুরাহা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপানি কোম্পানি। ২০১৭ সালে ২১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে তৃতীয় টার্মিনাল প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকার…