মেট্রোরেল প্রকল্প ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর টোকিওতে চার দিনের সফরে যাচ্ছেন। সফরের সময় দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এ তথ্যটি শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Share this post

scroll to top