Category: জাতীয়
-

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ বিএনপির
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ সংহতি প্রকাশ করেন। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয়। তাই সরকারকে…
-

শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় তারেক রহমানের উদ্বেগ
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান তিনি। শনিবার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায়…
-

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ, সেমিনার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের…
-

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার রাতে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’-য় ফিরে গেছেন। রাত সাড়ে ১১টায় তিনি হাসপাতাল থেকে বাসায় পৌঁছান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “১৫ অক্টোবর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা করতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে…
-

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার বিকেল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তাঁরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন ২৫টি রাজনৈতিক দলের…
-

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হারে ধস
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। গত ১০ বছরের ফলাফল বিশ্লেষণে…
-

ভারত বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথা জানালেন তারেক রহমান
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির…
-

নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: নিজেকে জুলাই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার কারণে গত এক বছরে কেউ কেউ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আন্দোলনের ‘একমাত্র মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে তা নাকচ করে দিয়েছেন এই নেতা। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে…
-

প্রধানমন্ত্রী হবেন কি – প্রশ্নে যা বললেন তারেক রহমান
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে থেকেই তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তোলেছেন। হাসিনার পলায়নের পর তারেক রহমানের দেশে ফেরা ও তার ভবিষ্যত রাজনীতি নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। এ সব বিষয়ে তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর…
-

কে পাচ্ছে বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার, এবং দেশের নির্বাচনী রাজনীতিসহ নানা সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন…