Category: অপরাধ চিত্র
-

ঢাকা বিমানবন্দর শুল্ক গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ন লোপাট নিয়ে তুলকালাম
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ দশমিক ৫১ কেজি সোনা চুরি ঘটনায় ঊর্ধ্বতনরা দায়িত্বে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এনবিআর ও বাংলাদেশ ব্যাংককে না জানিয়েই ভল্টে রাখা হয় বিপুল সোনা। উদ্ধার করা সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার বিধান পালিত হয়নি। চার জনের সইয়ের পর মেলে ভল্ট খোলার অনুমতি। এদিকে চার…
-

সিঙ্গাপুরে অর্থ পাচারকারী বিদেশিদের বিরুদ্ধে অভিযানঃ১বিলিয়ন ডলারের সম্পদ জব্দ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সিঙ্গাপুর সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আকারের দুর্নীতি বিরোধী অভিযান চালিয়েছে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে অর্থ পাচার করে যারা সিঙ্গাপুরে এনেছে তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। ব্যাপক এই অভিযানে এক বিলিয়ন সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ সম্পদ, নগদ মুদ্রা এবং বিলাসবহুল গাড়ী জব্দ করেছে। বিভিন্ন বিলাসবহুল বাংলো এবং অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়েছে।…
-

এস আলম সহ ১১বাংলাদেশীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কি অত্যাসন্ন?
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রথমবারের মতো বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ বাংলাদেশে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়ার সম্মুক্ষিন হয়েছেন। বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে বলেছেন, বাংলাদেশের দুর্নীতি ও অর্থ পাচারে পরোক্ষ ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ থেকে অনেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রের আবাসনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। তারা আরও জানিয়েছেন, বাংলাদেশে দুর্নীতি দমনে প্রতিষ্ঠান রয়েছে,…
-

ডিজিএফআই দ্বারা অপহৃত ও প্রহৃত হলেন আওয়ামী লীগের নতুন এমপি আরাফাত!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সদ্য নির্বাচনে জেতার পরে এমপি আরাফাত বাংলাদেশের অত্যন্ত ক্ষমতাশালী সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) কতৃক অপহৃত এবং মারধরের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অতিপ্রিয় গবেষক ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ট বন্ধু মোহাম্মদ আলী আরাফাতকে ঢাকা-১৭ নির্বাচনী এলাকার উপনির্বাচনে নৌকার প্রার্থী করেন শেখ হাসিনা। তার মূল প্রতিদ্বন্দ্বি ছিল বগুড়ার এক সাধারণ যুবক আশরাফুল…
-

গনতন্ত্রে এই রাজনৈতিক সংহিসতার কোনো স্থান নেইঃ হিরো আলম প্রসঙ্গে ম্যাথিউ মিলার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর নির্মম হামলা এবং শামীম ওসমান এমপি ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে- গণতন্ত্রে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। ব্রিফিংয়ে উঠে আসে বুধবার নিউ ইয়র্কে নারায়ণগঞ্জের এমপি শামীম…
-

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে জাতিসংঘকে উদ্বেগ জানানোর আহ্বান এইচআরডব্লিউর
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিষয়ে ‘প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করতে’ জাতিসংঘের ‘পিস অপারেশনস’ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্সের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ মাসের শেষে তার বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সেই সফরকে সামনে রেখে এ আহ্বান জানালো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে…
-

সাংবাদিক নাদিম হত্যায় দায়ীদের বিচার দাবি মার্কিন দূতাবাসের
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই হত্যাকাণ্ডের ব্যাপারে দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, এ ঘটনার ব্যাপক, পক্ষপাতহীন এবং স্বচ্ছ তদন্তের প্রত্যাশা করি আমরা। একই সঙ্গে সাংবাদিক নাদিমের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করি। তিনি আরও বলেন, মুক্ত সংবাদ মাধ্যম এবং গণতন্ত্রের দাবি শারীরিক বিপদ,…
-

সাংবাদিক নাদিম হত্যার কিলিং মিশনে নিজে অংশ নেন আওয়ামী ইউপি চেয়ারম্যান বাবু
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগে থেকেই জীবননাশের হুমকি পেয়েছিলেন মানবজমিন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। এজন্য নানা পরিকল্পনার ছকও কষতে থাকেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তার আগে একাধিকবার হামলা-মামলা ও হুমকি-ধমকি দিয়ে ক্ষোভ জানান দেন ইউনিয়ন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেন নাদিমসহ আরও ৩ জনের বিরুদ্ধে। মামলার ভিত্তি…
-

২০১৮ সালের মিডনাইট নির্বাচনে সহায়তাকারী ৪৫ সচিবের তথ্য ফাঁস!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা করার পরে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে খল নায়কের ভূমিকা পালনকারী আওয়ামী পদলেহী সরকারি কর্মকর্তারা চোখে-মুখে অন্ধকার দেখছে। যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নীতি নিয়ে এসব সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। সচিবালয়ে এখন এটা ‘টক অব দ্য সেক্রেটারিয়েট’ পরিণত হয়েছে। ডিসি, এসপিসহ ২০১৮ সালের নির্বাচনী অনিয়মের সাথে জড়িত…
-

সড়ক দুর্ঘটনায় নিহত আফসানা হত্যা মামলার বিষয়ে থানা কিছুই জানে না!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সম্প্রতি ঢাকা বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে বীর মুক্তিযোদ্ধা আজিজ পাশার একমাত্র কন্যা আফসানা পাশা নামে এক উচ্চশিক্ষিত মহিলা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাটি নিয়ে রহস্য আরো ঘনিভূত হয়েছে। আফসানার পরিবারের সদস্যরা বরাবরই দাবী করে আসছেন বিষয়টি কোনো ভাবেই স্বাভাবিক দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের এই দাবীকে আরো স্পষ্ট করেছে,যখন ঘাতক বাসটির পলাতক চালক দেড়মাসেও…