Category: অপরাধ চিত্র
-

সাবেক এমপি ও এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক গ্রেপ্তার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার…
-

সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ ৪ জন আটক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারত যাওয়ার চেষ্টার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে জনতা। আটক মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের সিইও, শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক। আটক অন্যরা হলেন…
-

শাহরিয়ার কবির গ্রেপ্তার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য,…
-

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়া তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে ১৫০,০০০ রিংগিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি নামের দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে…
-

শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া। এর আগে রাত ৩টার দিকে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে শাজাহান খানকে হেফাজতে নেওয়া হয়…
-

আশুলিয়ায় ভ্যানের ওপর লাশের স্তূপ : পুলিশ কর্মকর্তা কাফী আটক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কাফী অভিযুক্ত। গতকাল তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত ১০টার দিকে…
-

সাবেক আইজিপি শহীদুল হক ও মামুন গ্রেপ্তার
ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাত ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বাংলা আউটলুককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো জানা যায়নি।
-

গ্রেপ্তার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান জানান, মঙ্গলবার রাতে দিলীপকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, তার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা আমদানির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।…
-

এই লাশের স্তূপ, এই হাসিনা সরকারের ভয়াবহ রূপ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঠিক কতজন নিহত হয়েছেন তার প্রকৃত হিসাব হয়তো কোনোদিন জানা যাবে না। কারণ ওই সময় রাজধানীর অনেক হাসপাতালে যেতেই নানা বাধা-বিপত্তি ছিল। অনেকে ঝামেলায় পড়বেন ভেবেও নিহত স্বজনের লাশ নিয়ে হাসপাতালে যাননি। এমন অনেক নিহত ব্যক্তিই হয়তো হিসাবের বাইরে রয়ে গেছেন। আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যে কিছু লাশ সরিয়ে ফেলেছেন…
-

রানা প্লাজা ট্র্যাজেডি: উদ্ধার অভিযান অসম্পূর্ণ রেখে লাশ চাপা দেওয়ার নির্দেশ ছিল শেখ হাসিনার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আগের ভয়ংকর তথ্য দিয়েছেন সাভারের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর বিষয়টি চাপা দিতে উদ্ধার অভিযান অসম্পূর্ণ রেখে ভবন মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ২৪ এপ্রিল পৃথিবীর ইতিহাসের সেই বেদনাক্লিষ্ট ঘটনা নিয়ে…