এল কে সিদ্দিকীর জানাজা রবিবার

1406995419বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার প্রকৌশলী এল কে সিদ্দিকীর নামাজে জানাজা রবিবার সকাল ৮টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানিয়েছেন।



এছাড়া মরহুমের আরেক দফা নামাজে জানাজা সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।



চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এল কে সিদ্দিকী শুক্রবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।



বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সকাল সাড়ে ৭টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top