ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী বলেছেন, মক্কা শান্তি চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে ইরান। এ চুক্তি নিয়ে তেহরান কোনোভাবেই শঙ্কিত নয়।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইরানের রাষ্ট্রদূত বলেন, মক্কা শান্তি চুক্তি প্রমাণ করে ইসলামিক দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের ওপরই নির্ভর করতে হবে।
চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্র এবং তাদের সমর্থনকারী দেশগুলোর সামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে। কোনো মুসলিম দেশের ওপর আক্রমণ চালানো হয়নি। একই সঙ্গে আরব দেশগুলো তাদের ভূখণ্ড থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে দেবে বলে প্রত্যাশা করে ইরান।
হরমুজ প্রণালী প্রসঙ্গে জালিল রহিম জাহানাবাদী বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালী বন্ধ হয়েছে।
তবে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে কোনো ধরনের অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করেন ইরানের রাষ্ট্রদূত।

