জুলাই বিপ্লব নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে মামলা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জুলাই আন্দোলনকে উপহাস ও কটাক্ষ করার অভিযোগে দেশের জনপ্রিয় নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অভিনেত্রী শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়। পুলিশ এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share this post

scroll to top