ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ইউরোপের দুই দেশ চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি সফরে গত ২৮ জুন তিনি দেশ দুটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। এই সফরকালে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পৃথক সাক্ষাৎ ও মতবিনিময় করেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করাই ছিল এসব বৈঠকের প্রধান উদ্দেশ্য।

 

এছাড়া তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প স্থাপনাগুলো পরিদর্শন করেন।

তার এই সফরের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

Share this post

scroll to top