ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বহুল আলোচিত ও স্পর্শকাতর সামরিক চুক্তি ‘আকসা’ এবং ‘জিসোমিয়া’ সই হওয়া নিয়ে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন। এই চুক্তি দুটি কবে নাগাদ সই হচ্ছে—এমন এক জ্বলন্ত প্রশ্নের মুখে এবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।বাংলাদেশি
আজ শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যদি কোনো সামরিক চুক্তি সই হয়, তবে তা শতভাগ দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করেই করা হবে। দেশের ক্ষতি হয়—এমন কোনো শর্ত সরকার মেনে নেবে না।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক চুক্তিগুলো আসলে কী এবং এর গভীরতা কতটুকু? মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাধারণত চার ধরনের কৌশলগত সামরিক চুক্তি সই করে থাকে। যার প্রথম দুটি নিয়ে এখন বাংলাদেশের সাথে আলোচনা চলছে:
:




