নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 

শুক্রবার (৮ মে) খুলনায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা এবং নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই প্রাধান্য পাবে।

এসময় বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন মোহাম্মদ আসাদুজ্জামান। 

 

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের মতো অনেকেই বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন, যার ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। তাই বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার।’ 

মন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই বিচারকরা তাদের মান-সম্মান, ইজ্জত, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচারকার্য পরিচালনা করুক। এবং এটা চাই বলেই, আমরা এমন একটি পথ ধরে হাঁটছি, যে পথ আগামী দিনে এ দেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে।’

এসময় সরকার একটি স্বাধীন বিচার বিভাগ চায় জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিচারকদের আইন প্রনয়ন, বদলি ও পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।’

Share this post

scroll to top