একরাম হত্যায় জয়নাল হাজারী জড়িত : ফেনী-২ এর আওয়ামী সাংসদ নিজাম

anamul-0120140522150959ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যাকাণ্ডে জয়নাল হাজারী জড়িত বলে অভিযোগ করলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

নিজামের দাবি, জয়নাল হাজারীকে রিমান্ডে নিলেই একরামুল হক হত্যার রহস্য বেরিয়ে আসবে। বৃহস্পতিবার নিজাম উদ্দিন হাজারী স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন। একরামুল হক হত্যার ঘটনায় নিজাম উদ্দিন হাজারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর এই সংবাদ সম্মেলন করা হলো।

সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন হাজারী এ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করে বলেন, একরামুল হক হত্যাকাণ্ড নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা ফেনীর রাজনৈতিক স্থিতিশীলতা ও অব্যাহত উন্নয়নকে ব্যাহত করার জন্য সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্র।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার সকালে একরামুল হককে দুর্বৃত্তরা পুড়িয়ে ও গুলি করে হত্যা করে।

Share this post

scroll to top