আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার সুমন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পেয়েছেন বহুল আলোচিত সমালোচিত অনলাইন অ্যাকটিভিস্ট ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।

ব্যারিস্টার সুমন গনমাধ্যমকে  ‍যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েক দিন ধরে এ রকম একটা আভাস পাচ্ছিলাম। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটিতে পদ পাওয়ার খবরটি জানলাম।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানান।

এর আগে যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Share this post

scroll to top