র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সরিয়ে দেয়া হলো কার স্বার্থে???

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশব্যাপী বহুল আলোচিত, প্রশংসিত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে হঠাৎ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।  সোমবার তার বদলি সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে , সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। বদলির বিষয়টি জেনেছেন উল্লেখ করে সারোয়ার আলম বলেন, সরকারি চাকরি করি; বদলির আদেশ যখন হয়েছে যেতে তো হবেই।

উল্লেখ্য, সারোয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। ভেজাল খাদ্য বিরোধীসহ বেশ কিছু আলোচিত অভিযানের নেতৃত্ব দিয়ে দেশ  ব্যাপী ব্যপক প্রশংসার পাত্র হয়েছেন সারওয়ার আলম।

Share this post

scroll to top