শেখ হাসিনাকে হযরত সম্বোধনকারী হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায়  সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সম্প্রতি শেখ হাসিনাকে হযরত আখ্যায়িত করে আলোড়ন সৃষ্টিকারী জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, হুইপ স্বপনকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ব্যক্তিগত জয়পুরহাটে যাচ্ছিলেন হুইপ স্বজন। এ সময় তার গাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি ছিল। সড়কে হাল্কা যানজট দেখা দিলে হঠাৎ একটি ট্রাক্টর ঢুকে যায়। ট্রাক্টরের সঙ্গে হুইপ স্বপনের গাড়ির ধাক্কা লাগে। এতে হুইপ স্বপন ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top