ভেনিজুয়েলা বিরোধী মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটোঃপরিস্থিতি ঘোলাটে

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  চীন-রাশিয়ার ভেটোতে আটকে গেল ভেনিজুয়েলা বিরোধী মার্কিন প্রস্তাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ভেনিজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করা হয়। এতে ‘ভেনিজুয়েলার পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির একমাত্র প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।

 

কিন্তু গত শনিবার রাতে রাশিয়া এবং চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে বিবৃতিটি পাস হয়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পাঁচটি স্থায়ী দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত। এছাড়া ১০টি অস্থায়ী দেশ এর সদস্য। নিয়ম অনুযায়ী কোনো স্থায়ী দেশ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাবনা দিলে এর স্থায়ী সদস্যের যে কোনো একটি দেশ ভেটো দিলে প্রস্তাব বাতিল বলে গৃহীত হবে

নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর দেশ চীন ও রাশিয়া ছাড়াও অপর দুই অস্থায়ী সদস্যদেশ দক্ষিণ আফ্রিকা ও গিনি ওই মার্কিন খসড়া বিবৃতির বিরোধিতা করে। খবর আনাদোলুর।

 

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝা শু বলেছেন, তার দেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যারা ভেনিজুয়েলাকে একটি রক্তের সাগরের দিকে ধাবিত করার চেষ্টা করছেন আমরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনিজুয়েলার জনগণ চায় না বলে মার্কিন সরকার যে চিত্র তুলে ধরার চেষ্টা করছে তা মোটেই বাস্তবসম্মত নয় বলেও নিরাপত্তা পরিষদের সভায় দাবি করা হয়।

বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে গত ২৪ জানুয়ারি ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।

এর জেরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এর আগে তিনি মার্কিন কূটনৈতিকদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন।

গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় পুলিশ প্রহরায় কূটনীতিকদের গাড়িবহর বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।

এর আগে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো গত বুধবার নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর যুক্তরাষ্ট্র তৎক্ষণাত তাকে স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ হন মাদুরো। জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। সেইসঙ্গে মার্কিন কর্মকর্তাদেরকেও ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছেন মাদুরো।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top