শামীম ওসমানের পক্ষে ভোট চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে ভোট চাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যান। তিনি ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি। সোমবার বিকালে বিএনপির সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য মনিরুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে জানানো হয়, মনিরুল আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীতে নির্বাচনী সভায় যোগ দিয়ে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল আলম শামীম ওসমানের পক্ষে ভোট চান।

ওই নির্বাচনী সভায় তিনি বলেন, ‘শামীম ওসমান এলাকায় অনেক উন্নয়ন করেছেন। যেহেতু আমাদের দলের কোনো প্রার্থী এখানে নেই, তাই আমরা তাকে সমর্থন জানিয়েছি।’ এ ঘটনার পর মনিরুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি উঠে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top