#মিটু’র ফাঁদে এবার নওয়াজউদ্দিন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বলিউডে #মিটু নিয়ে আবারও মুখ খুললেন অভিনেত্রী নীহারিকা সিং। তিনি এবার অভিযোগ তুলেছেন সাবেক প্রেমিক অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে।

এছাড়া পরিচালক সাজিদ খান এবং ভূষণ কুমার নামে একটি মিউজিক সংস্থার কর্তার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার সন্ধ্যা মেনন নামে এক সাংবাদিক নীহারিকার এ-সংক্রান্ত এক লেখা টুইটারে শেয়ার করেছেন।

নীহারিকা জানিয়েছেন, ভূষণ কুমার তাকে একটি ছবিতে নিতে চেয়ে নিজের অফিসে ডেকেও পাঠান। একটি খামে দুটি ৫০০ টাকার নোট দেয়া হয় তাকে। ওই রাতেই আবার বার্তা পাঠায় ভূষণ।

তাতে লেখা ছিল, ‘তোমাকে আরও গভীরভাবে জানতে চাই। আমরা কি দেখা করতে পারি?’

নীহারিকা জবাব দেন, ‘অবশ্যই। দুইটা ডেট হোক। আপনি স্ত্রীকে নিয়ে আসুন, আর আমি বয়ফ্রেন্ডকে।’

এরপর আর কোনোদিন মেসেজ পাঠাননি ভূষণ।

‘মিস লাভলি’ ছবির অভিনেত্রী জানিয়েছেন, ২০০৯ সালে নওয়াজ উদ্দিনের সঙ্গে ‘মিস লাভলি’ ছবিটি করেন তিনি। ঘনিষ্ঠতার এক পর্যায়ে একদিন বাড়িতে নওয়াজউদ্দিনকে আমন্ত্রণ জানান তিনি।

নীহারিকার অভিযোগ, দরজা খুলতেই নওয়াজউদ্দিন তার ওপর ঝাঁপিয়ে পড়েন। ধস্তাধস্তির পর আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি।

এদিকে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে নীহারিকা অভিযোগ করেছেন, একটি রেস্তোরাঁ উদ্বোধনকালে সাজিদ নিজের তৎকালীন বান্ধবী সম্পর্কেও কটু মন্তব্য করেছিলেন এবং তার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘এ তো কিছু দিনের মধ্যেই আত্মহত্যা করবে।’


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *